ঢাকা, মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

লন্ডন ফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সময় আবার বাড়ল

ads

লন্ডন ফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের বিষয়ে মাত্র আট দিনের মাথায় সিদ্ধান্ত পরিবর্তন করলো সরকার। নতুন করে কোয়ারেন্টিনের সময় ৪ দিন থেকে বাড়িয়ে ৭ দিন করা হয়েছে।


শনিবার (২৩ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান। ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার নতুন সিদ্ধান্ত দ্রুত কার্যকর করা হবে বলেও জানান তিনি।


এর আগে ১ জানুয়ারি থেকে যুক্তরাজ্য ফেরত যাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন কার্যকর করে সরকার। প্রাথমিকভাবে ১৫ জানুয়ারি পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ রাখা হয়। তবে ১৩ জানুয়ারি অপর এক প্রজ্ঞাপনে স্বাস্থ্য মন্ত্রণালয় কোয়ারেন্টিনের সময় ১৪ দিন থেকে কমিয়ে ৪ দিন করে। বর্তমানে সরকারিভাবে প্রাতিষ্ঠানিক কোয়িরেন্টিনের পাশাপাশি যুক্তরাজ্য ফেরত যাত্রীরা নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে থাকতে পারেন।

ads
ads
ads

Our Facebook Page